বিজ্ঞাপন

ধামরাইয়ে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে একটি ড্রেজারে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান, পাইপগান, কাটার, শাবল, স্ক্রু ক্রেকার, ধারালো কাস্তে ও দাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাত দেড়টার দিকে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীতে একটি ড্রেজারে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশ পরা ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে উঠে চার কর্মচারীকে মারধর ও ভয়ভীতি দেখায়। পরে ড্রেজারে থাকা ১২ ভোল্টের ব্যাটারি, ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, চারটি মোবাইল ফোন এবং নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা লুট করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ড্রেজারের মালিক ধামরাই থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওসার তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. মাহতাব হোসেন, মো. কামাল হোসেন, জয়নাল আবেদীন, আবিদ হাসান আন্না, আরাফাত আলিফ ইসলাম ছোটন এবং মনির খান ওরফে মনির।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম ইশান বলেন, গ্রেপ্তাররা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা ধামরাই এলাকায় নতুন করে ডাকাতির কার্যক্রম শুরু করেছিল। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের ফলে ভবিষ্যতে সম্ভাব্য আরও ডাকাতির ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এছাড়াও তিনি জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন : প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন