বিজ্ঞাপন

পুঠিয়ায় চিংড়িতে জেলি মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাউন্সিল বাজারে অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির সময় ব্যবসায়ী সদানন্দ হালদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, অবৈধ উপাদান চিংড়ি মাছে মেশানো মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন করা হয়েছে। বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা প্রয়োজন।

পড়ুন: দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন