বিজ্ঞাপন

কালীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কালীগঞ্জ শাখা। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাসহ আহত শিক্ষকের স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কালীগঞ্জ শাখার সভাপতি নিহার সুলতানা, সাধারণ সম্পাদক আলী মুজতবা রেজা ফিটু, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, আবু তাহে টিটো, সাখাওয়াৎ হোসেন ও মতিউর রহমানসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষক শাহ আলমের উপর মব সৃষ্টি করে সন্তানের সামনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সেখানে শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের কোন ঘটনায় ঘটেনি। একটি মহল উদ্দেশ্যেমূলকভাবে তার উপর হামলা চালিয়েছে। গুরুত্বর আহত অবস্থায় শিক্ষক শাহ আলম এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানান শিক্ষকরা।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে যৌন নিপীড়নের অভিযোগ তুলে সহকারী শিক্ষক শাহ আলমের উপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। কিন্তু স্কুলের পুকুর লিজের টাকাকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা করা হয়েছে বলে দাবি করেন শিক্ষক ও পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : তালতলীতে আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন