বিজ্ঞাপন

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, ৫ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করার অপরাধে ৫ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয। এর আগে বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সুন্দরবনের ত্রিকোনা আইল্যান্ড থেকে এদের আটক করা হয়। এসময় তাদের ট্রলারে থাকা আনুমানিক ৮ কেজি ইলিশ মাছ ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, মোংলা উপজেলার রুবেল শেখ, সঞ্জিত বিশ্বাসসহ ৫ জন কোন পাস পার্মিট ছাড়া সুন্দরবনে প্রবেশ করেছিল। তাদের কাছে ইলিশের জাল ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। নিষেধাজ্ঞার সময় সুন্দরবনে প্রবেশের অপরাধে তাদেরকে আর্থিক জরিমানা, জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় যাতে কেউ সুন্দরবনে প্রবেশ না করতে পারে এজন্য বন বিভাগ তৎপর আছে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে দুই রোহিঙ্গা নারী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন