বিজ্ঞাপন

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার মামলায় দুই আসামী রিমান্ডে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এমপির গাড়ি বহরে হামলার ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে রিমান্ড শুনানী শেষে রায়গঞ্জ আমলী আদালতের বিচারক ওমর ফারুক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সুত্রে জানা যায়, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণে প্রকল্প অনুমোদন হয়েছে। টিটিসি নির্মাণের জন্য কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠান একটি অথচ বেশ কয়েকটি এলাকা থেকে জোড় দাবি রয়েছে তাদের এলাকায় এটি স্থাপনের জন্য।

এ অবস্থায় টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ বিষয়ে আলোচনার জন্য রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। গত শনিবার (১৫ আগস্ট) বিকালে ধানগড়া বাজারে পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য আয়নুল হক। সভায় স্থানীয় বিএনপির পাশাপাশি জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে স্লোগান দেয় স্থানীয়রা। এনিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ অবস্থায় সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহুর্তে আচমকা তার গাড়িতে হামলা চালানো হয়। এসময় এমপি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলেযান।

সংসদ সদস্য ভিপি আইনুল হকের উপর হামলার ঘটনায় ১৫ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

১৭ আগস্ট পুলিশ এই মামলার এজাহার ভুক্ত আসামী রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক এক দিন করে রিমান্ড মঞ্জুর করে।

বিজ্ঞাপন

পড়ুন : তালতলীতে আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন