রাষ্ট্রপতি নির্বাচনে আজ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
ভোট প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কিছু স্মরণীয় মুহূর্তে অংশ নেন।
সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ভোটাধিকার প্রয়োগের এই মুহূর্ত গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক দায়িত্ববোধ এবং দেশের প্রতি অঙ্গীকারের এক অনন্য প্রতিফলন। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের প্রতি আস্থা ও দায়িত্বশীল ভূমিকা পালনের জোরালো প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন
পড়ুন : যশোরে নকল ও ডিউটি ফ্রি অবৈধ সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা


