বিজ্ঞাপন

৪১ হাজার কোটি টাকার তহবিল গঠনে ৭ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংক ঘোষিত অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে ৪১ হাজার কোটি টাকার তহবিল গঠনের লক্ষ্যে ৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধাণ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করে ব্যবস্থাপনা পরিচালকরা।

সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক পিএলসি নিজেদের অতিরিক্ত তারল্য দিয়ে তহবিল গঠনে সম্মত হলো। দেশের অর্থনীতিতে গতি সঞ্চার,কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং উৎপাদনশীল খাতকে সহায়তার লক্ষ্যে মোট ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগের মধ্যে তফসিলি ব্যাংকসমূহের উদ্বৃত্ত তারল্য হতে ৪১ হাজার কোটি টাকার বিভিন্ন অর্থায়ন এই প্যাকেজ গঠন করা হয়েছে।

এই অর্থায়নের মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি, রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩ হাজার কোটি টাকা, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে ১০ হাজার কোটি টাকা আর দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র তৈরিতে ৩ হাজার কোটি টাকা বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, বাড়ছে ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন