বিজ্ঞাপন

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান। সেখানে তিনি তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন। জিয়ারত শেষে তিনি গুলশানে নিজ কার্যালয়ে যান।

সেখানে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করে সাংগঠনিক সভায় যোগ দেন। সূত্র: বাসস

বিজ্ঞাপন

পড়ুন : নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন