বিজ্ঞাপন

ফটিকছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ৬ মাদকসেবীকে কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে যৌথ মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ ও গাঁজা সেবনের সময় ৬ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ, ফটিকছড়ি থানা পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেশীয় চোলাই মদ ও গাঁজা সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৫ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। এ ঘটনায় মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ২৫৫ ভোটে ফখরুল রাষ্ট্রপতি আনন্দের জোয়ারে ভাসছে ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন