রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। অকৃতকার্যকর হওয়ায় পাশের হার একেবারে শূন্য থেকে গেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ফলাফল প্রকাশের পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চিত্র চোখে পড়ে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কলেজ শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন সুইট বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে একজন মাত্র জন পাস করেছে।
প্রসঙ্গত-রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজটির অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাবে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ কমেছে বলে দাবী কলেজ কর্তৃপক্ষের।যে কারনে কলেজটিতে ভালো মনের শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হয়না।দীর্ঘদিন কলেজটির অবকাঠামোগত সংকটের কারনে শিক্ষার্থী দিন দিন কমছে।এবারের পরীক্ষায় মাত্র পাশ করেছে একজন।
পড়ুন : মেহেরপুরে শেয়ালের কামড়ে আহত ১১


