বিজ্ঞাপন

এ বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল, জানালেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে চলতে থাকা অনিশ্চয়তার অবসান ঘটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। চলতি বছর দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতাটি আয়োজন করা হবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘এ বছর বিপিএল মাঠে গড়াচ্ছে না। আমরা একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ করছি।’

শুধু বিপিএল নয়, বাংলাদেশের পুরো ঘরোয়া ক্রিকেটের সূচি নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে বিসিবি। সেই পরিকল্পনার কাজ ৬০ থেকে ৭০ শতাংশ শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

তামিম বলেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার কীভাবে সাজানো হবে, সেটি নিয়ে কাজ চলছে। পরিকল্পনাটি বেশ ভিন্নধর্মী ও রোমাঞ্চকর হতে যাচ্ছে।’

বিপিএল আয়োজন না করার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ম না মানা, বকেয়া অর্থ, ব্যাংক গ্যারান্টি ও আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে বড় কারণ হিসেবে তুলে ধরেছেন তামিম। তাঁর দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত লোকসান করে টুর্নামেন্ট আয়োজনের কোনো মানে নেই।’

তবে বিপিএল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। টুর্নামেন্টটিকে নতুন ও টেকসই কাঠামোয় ফেরানোর জন্য প্রয়োজনীয় সময় নিতে চান তামিম।

তিনি বলেন, ‘বিপিএল আয়োজনের ইচ্ছা আমাদের এক হাজার শতাংশ রয়েছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। কাজটি সঠিকভাবে করতে চাই। এর জন্য ছয় মাস কিংবা এক বছর সময় লাগলেও আমরা সেটি নেব।’

পরবর্তী আসরের ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের কাজও আগেভাগে শেষ করতে চায় বিসিবি। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে সরে দাঁড়ালে বিকল্প ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত সময় রাখতেই এমন সিদ্ধান্ত।

তামিম জানান, দ্রুত কয়েকটি দল তৈরি করে বিপিএল আয়োজন করা সম্ভব হলেও তিনি সেই পথে হাঁটবেন না। তাঁর ভাষায়, ‘চাইলে আগামীকালই পাঁচটি দল তৈরি করতে পারি। কিন্তু আমি সেটি করব না। আমার কাছে সঠিকভাবে ক্রিকেট আয়োজন এবং বিসিবির সুনাম রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পড়ুন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন