বিজ্ঞাপন

ভোলার দৌলতখানে চোরাই চক্রের তেলের গোডাউনে ভয়াবহ আগুন

ভোলার দৌলতখানে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে চোরাই চক্রের তেলের দুটি গোডাউন, বসতঘর, মুদি দোকান, খাবার হোটেলসহ নয়টি স্থাপনা। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীদের৷

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ই আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইজঘাট এলাকার বেড়িবাঁধে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুটি চোরা কারবারির তেলের গোডাউন, দুটি বসতঘর, দুটি মুদি দোকান, দুটি খাবার হোটেলসহ একটি জালের গোডাউন পুড়ে গেছে।

ভুক্তভোগীরা জানান, শাহাবুদ্দিনসহ কয়েকজন স্রুইঘাটের বেড়িবাঁধে চোরাই তেলের গোডাউন বানিয়ে তেল মজুত করে দীর্ঘদিন ব্যবসা করতেন। তাদের কারণে আজ দুটি বসতঘর, দুটি মুদি দোকান ও দুটি খাবার হোটেল পুড়ে গেছে৷

দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মেরাজুর ইসলাম জানান, খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পড়ুন : নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন