বিজ্ঞাপন

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার।

কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, “রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”

সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, “যেসব নেতাকর্মীর দলের প্রতি অবদান রয়েছে, যারা দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এখনো তাদের খোঁজখবর রাখছেন, তাদের মধ্য থেকেই যোগ্য ও সক্রিয়দের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আগামী দিনে রাজাপুর উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত হবে বলে আমরা আশাবাদী।”

পড়ুন: রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবার যুক্ত হচ্ছে ‘ড্রোন সার্ভিলেন্স’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন