ঢাকার দোহার উপজেলায় ফুটবল খেলা শেষে পানিতে ডুবে বিশাল ঘোষ (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশাল ঘোষ উপজেলার পূর্ব লটাখোলা এলাকার মনির ঘোষের ছেলে। সে স্থানীয় আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের (আজাহারী স্কুল) নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে বিশাল তার কয়েকজন বন্ধু এবং এলাকার কয়েকজন বড় ভাইয়ের সঙ্গে জয়পাড়া কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। সেখানে তারা সকাল পর্যন্ত ফুটবল খেলে। খেলা শেষ করার পর সকালে কোনো একপর্যায়ে বিশাল পানিতে পড়ে যায়।
খবর পেয়ে পরিবারের স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বিশালকে মৃত ঘোষণা করেন। বিশালের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।
পড়ুন : মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪ জন, রাতে শপথ
সা/


