বাংলার গণমানুষের ঠিকানা ও এক অনিবার্য গন্তব্য হিসেবে ‘জিয়া উদ্যান’কে তুলে ধরে এক গুচ্ছ কবিতা লিখেছেন মকবুল হোসেন পাইক। রূপসা পাড়ের ছেলে পাইক এর আগে গান, কবিতা ও বই লিখে প্রশংসিত হয়েছেন। এবার ‘জিয়া উদ্যান’কে নিয়ে লিখলেন কবিতা।
বিজ্ঞাপন
জিয়া উদ্যানকে কেন্দ্র করে রচিত কবিতাগুলোর মধ্যে রয়েছে—‘একটি উদ্যান যেভাবে মানবিক গন্তব্য হয়ে উঠলো’, ‘একটি মায়াবী উদ্যানের গল্প’, ‘একটি মানবিক উদ্যান এবং গন্তব্য যখন বাংলাদেশ’, ‘ঠিকানা যখন জিয়া উদ্যান’ এবং ‘একটি উদ্যান এবং আমাদের সাহসের বাতিঘর’।
মকবুল হোসেন পাইক বলেন, বিষয়বস্তু এক হলেও প্রতিটি কবিতা স্বয়ংসম্পূর্ণ বলে জানানো হয়েছে। কবিতাগুলোর ভিডিও তৈরির কাজ চলছে। অচিরেই এগুলো প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
পড়ুন: মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪ জন, রাতে শপথ
আর/


