বিজ্ঞাপন

কেক কাটা, আলোচনা ও প্রশিক্ষণে সিএমআরইউ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

কেক কাটা, আলোচনা সভা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (সিএমআরইউ) প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকার কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রথমে কেক কেটে সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক নুরনবী শাওনের সভাপতিত্বে এবং চ্যানেল টোয়েন্টিফোরের মাল্টিমিডিয়া রিপোর্টার জুলকার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব নন্দী।

বিশেষ অতিথি ছিলেন গবেষক ও লেখক ড. নাজমুন নাহার, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান ইমি এবং প্রথম আলোর স্টাফ রিপোর্টার মো. ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন সিএমআরইউ সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার আবির আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রথম বর্ষপূর্তির বিশেষ আয়োজন হিসেবে ‘স্ক্রল থেকে স্টোরি—মাল্টিমিডিয়া সাংবাদিকতায় যত্ন ও নতুনত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাই, সৃজনশীল স্টোরিটেলিং, ভিডিও ও ফটোগ্রাফি, লেখার কৌশল এবং সাংবাদিকতায় প্রযুক্তির কার্যকর ব্যবহারসহ মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল সাংবাদিকতার দ্রুত পরিবর্তনশীল সময়ে একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে একই সঙ্গে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ভিডিও ধারণ, ছবি তোলা, লেখা ও সৃজনশীল উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, দ্রুতগতির ডিজিটাল সাংবাদিকতায় শুধু তথ্য প্রকাশ করাই যথেষ্ট নয়। পাঠক ও দর্শকের কাছে নির্ভরযোগ্য তথ্য আকর্ষণীয় ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করাও একজন দক্ষ মাল্টিমিডিয়া সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার ভবিষ্যতের সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সিএমআরইউ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ইভটিজিং বনাম ছিনতাই: মোহনগঞ্জে পাল্টাপাল্টি মামলায় ধোঁয়াশা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন