বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দরে মোবাইল-সিগারেটসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েক দিনে ধারাবাহিক অভিযান চালিয়ে গোল্ড পেস্ট, স্বর্ণ, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, মোবাইল ফোন,সিগারেট, মিল্ক পাউডার,নিষিদ্ধ ক্রিম,বিদেশি ওষুধ ও মদসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সিআইআইডির বিমানবন্দরের এ, বি ও সি শিফটের পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়। গোয়েন্দা তথ্য,যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়েছে।

সিআইআইডি সূত্রে জানা গেছে,২১ আগস্ট মহাপরিচালকের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড ৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। তাঁর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন,১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াই টেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়। একই দিনে এমিরেটসের ইকে ৫৮২ ও কাতার এয়ারওয়েজের কিউআর ৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়।
এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে৫৮২, বিএস৩৪২ ও জিএফ২৫০ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি শিফটের পৃথক অভিযানে বিএস৩৪৬, বিএস৩১৬ ও ইকে৫৮৬সহ বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম এবং ৪ লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।


এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা। ১৮ আগস্ট শ্রীলঙ্কান এয়ারলাইনসের কলম্বো-ঢাকা রুটের ইউএল১৮৯ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করা হয়। তাঁর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, আই ফোনের এসকেডি ফ্রন্ট ও ব্যাক পার্টস এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে৫৮২, বিএস৩৪২ ও জিএফ২৫০ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম,২৯ দশমিক ৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিম জাতীয় ওষুধ আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি শিফটের পৃথক অভিযানে বিএস ৩৪৬, বিএস৩১৬ ও ইকে৫৮৬ সহ বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম এবং ৪ লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।

সিআইআইডির দেওয়া হিসাব অনুযায়ী, এসব অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ আনুমানিক ঘোষিত মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গোল্ড পেস্ট, ভ্যাপ, মোবাইল ফোন ও সিগারেটের পাশাপাশি মিল্ক পাউডার, নিষিদ্ধ ক্রিম ও ওষুধের মতো বিভিন্ন পণ্য চোরাচালানের নতুন কৌশল শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যাত্রী প্রোফাইলিং ও শিফটভিত্তিক তল্লাশির মাধ্যমে বিমানবন্দরে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে সিআইআইডির অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন