বিজ্ঞাপন

ক্যাডেট কলেজ-হলিদ্রাচালা সড়কের জলাবদ্ধতা নিরসনে এলজিইডির বাজেট অনুমোদন

টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে ক্যাডেট কলেজ সংলগ্ন হলিদ্রাচালা সড়কের পুনর্নির্মাণে অর্থ বরাদ্দ অনুমোদন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সবকিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যে সড়কটির কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল দপ্তর।

বিজ্ঞাপন

মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে হলিদ্রাচালা পর্যন্ত সড়কটির একটি অংশ সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ক্যাডেট কলেজের অভ্যন্তরীণ পানি সড়কটিতে এসে জমে থাকায় দীর্ঘদিন ধরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হয়। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সম্প্রতি স্থানীয় বাসিন্দারা মানববন্ধনও করেন।

মির্জাপুর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটির জলাবদ্ধ অংশ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধ অংশে ড্রেন নির্মাণের পাশাপাশি আরসিসি ঢালাই করা হবে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা হবে এবং জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।

উপজেলা প্রকৌশলী আরও জানান, সড়কটির পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে সবকিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যে কাজ শুরু করা সম্ভব হবে।

স্থানীয়দের আশা, সড়কটির পুনর্নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি থেকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্বস্তি পাবেন।

পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন