জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকাণ্ডের সম্ভাব্যতা যাচাইয়ে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে।
শনিবার দুপুরে এসব স্থান পরিদর্শন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় ত্রিশাল উপজেলার নবাগত ইউএনও হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশাল উপজেলার কাজীর শিমলা রফিজ উল্লাহ দারোগা বাড়ির পাশে নজরুল স্মৃতি কেন্দ্র, ত্রিশাল নামাপাড়ায় কবির জায়গীর বাড়ির পাশে নজরুল জাদুঘর এবং কবির বাল্য বিদ্যাপীঠ সাবেক দরিরামপুর হাই স্কুল, বর্তমান সরকারি নজরুল একাডেমির স্মৃতিময় স্থানগুলো ঘুরে দেখেন তারা।
পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী
আর/


