বিজ্ঞাপন

নবাবগঞ্জে সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হলেন কৃতি শিক্ষার্থীরা

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ অর্জনকারী এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হন কৃতি শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। তিনি বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজ, প্রধান শিক্ষক মো. শাহআলম, এডহক কমিটির সদস্য রাকিবুল ইসলাম, শিক্ষানুরাগী মাঈদুর রহমান ফয়েজ ও মো. আল মেরাজ।

অনুষ্ঠানে ১৬০ জন কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পর্ব-১: টাঙ্গাইলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন