মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাংনী রিপোর্টার্স ক্লাব, গাংনী প্রেসক্লাব ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা গাংনীতে দায়িত্ব পালনকালে ইউএনও আনোয়ার হোসেনের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর বদলিজনিত বিদায়ে শুভকামনা জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
বিদায়ী ইউএনও আলেয়ার হোসেন গাংনীতে দায়িত্ব পালনকালে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়।
পড়ুন : শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়ার চেয়ে ভালো মানুষ হতে হবে: ডেপুটি স্পিকার


