বিজ্ঞাপন

নিউইয়র্কে প্রিয়াঙ্কার নতুন লুক মুগ্ধ নেটিজেনরা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নিউইয়র্কে ‘দ্য সাইকেল অব লাভ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন। অনুষ্ঠানে তাকে দেখা যায় কালো পোশাকে। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, প্রদর্শনীর জন্য প্রিয়াঙ্কা পরেছিলেন অ্যাওয়েক মোড-এর একটি কালো পোশাক। এর সঙ্গে ছিল জিমি চু- ব্র্যান্ডের জুতা, সেইডিয়ান ভিনটেজ জুয়েলসের ব্রেসলেট এবং লুইসা আলেকজান্ডারর কানের দুল। তার সাদামাটা ও পরিশীলিত সাজ  আলাদা দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

এই প্রদর্শনী প্রিয়াঙ্কার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স ‘দ্য সাইকেল অব লাভ’ সিনেমার নির্বাহী প্রযোজকদের অন্যতম। সিনেমাটি গ্রেইন মিডিয়া ও কালাবাটি পিকচার্স প্রযোজনা করেছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বিডি৪, টুডিপ এন্টারটেইনমেন্ট অ্যান্ড এএমপিএল, আর্টেমিস রাইজিং ফাউন্ডেশন এবং পার্পল পেবল পিকচার্স।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক অরল্যান্ডো ভন আইনজিডেল পরিচালিত ‘দ্য সাইকেল অব লাভ’ বাস্তব জীবনের পি. কে. মহানন্দিয়া-র গল্প অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে দেখা যাবে দিল্লির এক তরুণ শিল্পীকে, যিনি ভালোবাসার মানুষটির সঙ্গে পুনর্মিলনের জন্য মহাদেশ পেরিয়ে প্রায় ৬ হাজার মাইল সাইকেল ভ্রমণ করেন।

অরল্যান্ডো ভন আইনজিডেল ‘দ্য হোয়াইট হেলমেটস’, ‘ভিরুঙ্গা’ এবং ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন (ইফ ইউ আর আ গার্ল)’-এর মতো সিনেমা ও তথ্যচিত্রের জন্য পরিচিত।

অন্যদিকে, আন্তর্জাতিক গল্প বলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স দীর্ঘদিন ধরেই কাজ করছে। প্রতিষ্ঠানটি ‘দ্য হোয়াইট টাইগার’, ‘পানি’, ‘ফায়ারব্র্যান্ড’ এবং ‘অনুজা’-র মতো সিনেমার পাশাপাশি অস্কার মনোনীত তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’-এর সঙ্গেও যুক্ত ছিল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের অবস্থান শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

পড়ুন:সালমান-নয়নতারা জুটির নতুন সিনেমা ‘মনস্টার’

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন