জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করছিলেন। স্থানীয়রা বাড়ীর মালিককে বিষয়টি জানালে ৯৯৯ এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করে। এ সময় পাশের কক্ষ থেকে দুই শিশুর মা ইসরাত জাহানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন সকাল থেকে পলাতক রয়েছে। তারা প্রায় একমাস যাবত ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের রহস্য জানা যাবে।
পড়ুন:সুনামগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ইমি/


