মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যথাযথ সনদ ছাড়া এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ঢাকা কাচ্চি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স নবায়ন না করা ও কাঁচা মাংসের সঙ্গে খাওয়ার বরফ রাখায় জোছনা বেকারি ও কনফেশনারিকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি ও পণ্যে মেয়াদ না দেওয়ায় আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাব, পুলিশ ও র্যাবের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পড়ুন:‘হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
ইমি/


