বিজ্ঞাপন

বর্তমান সরকারের উন্নয়নের স্বপ্ন নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনামুল হক

বর্তমান সরকারের উন্নয়নের স্বপ্ন নিয়ে এলাকা জনগণের উন্নয়ন করতে চাই। সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করে জনতার কাতারে শামিল হয়ে স্মরণীয় হয়ে থাকতে চাই। বর্তমান সরকারের কর্মপরিকল্পনা আমার আগামী দিনের চলার পথের প্রেরনা।

বিজ্ঞাপন

সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া নিজ এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার প্রত্যয় নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী । বিএনপির নিবেদিত প্রাণ সদাহাস্য উজ্জ্বল সাদা মনের মানুষ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি সার্বিক উন্নয়নে একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তার পরিকল্পনার মধ্যে রয়েছে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক, মসজিদ মাদ্রাসা ও গ্রামীণ রাস্তাগুলোর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের কথাও রয়েছে।

আমার নেতা ময়মনসিংহ -৭ আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং উপজেলা পরিষদের সেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দিতে চান জন সাধারণের নেতা এনামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, বর্তমান এমপি মহোদয়ের পরামর্শক্রমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ“। আমি মনে করি একটি উপজেলার উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, সামাজিক নিরাপত্তা ও তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে হবে। মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে কাজ করাই আমার স্বপ্ন।”

আমার প্রত্যাশা আগামী দিনে এমপি লিটন ভাইয়ের নেতৃত্বে আধুনিক উপজেলা হিসাবে রূপান্তরিত করতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব উপজেলা গড়ে তোলাই অন্যতম প্রত্যাশা। এনামুল হক ভূঁইয়া বলেন আমি জনগণের সেবায় মাধ্যমে বেঁচে থাকতে চাই।

পড়ুন:গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন