বিজ্ঞাপন

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, পুলিশের রমনা বিভাগ ২৯ জনকে, লালবাগ বিভাগ ৪৫ জনকে, ওয়ারী বিভাগ ৫০, মতিঝিল বিভাগ ৩৬, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ৩১, উত্তরা বিভাগে ৫০ এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পড়ুন : মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন