বিজ্ঞাপন

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল কিশোরী পর্যটকের, আহত-৩

সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ড এলাকায় গেইটলক বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে এক কিশোরী পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের মেইন গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুসরাত জাহান তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। নুসরাত তার মামা ও খালার সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।

আহতরা হলেন-মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজি চালিত অটোরিকশা যোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডসের মেইন গেইট এলাকায় পৌঁছালে সিলেটগামী গেইটলক বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নুসরাত নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ নিহত নুসরাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে।

পড়ুন : দেশে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন