বিজ্ঞাপন

টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ ফ্রিলান্সার স্বামীর

টিকটকার স্ত্রী ও তার বোন-দুলাভাইয়ের বিরুদ্ধে ১৫-২০ লাখ টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ফ্রিল্যান্সার স্বামী। এছাড়াও বিদেশে ভ্রমণের সময় বাড়ি থেকে সকল আসবাবপত্র ও স্বর্ণের গহনা চুরির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে নিজ স্ত্রী টিকটকার নওশীন হৃদ নায়নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর বলেন, টিকটকার নওশীন হৃদ নায়নার সাথে পারিবারিকভাবে বিয়ের পর ভালোই চলছিল সংসার। কিন্তু হঠাৎ করেই তার বোন নীলা ও দুলাভাই আরেফিন আমাকে নিয়ে নানারকম ষড়যন্ত্রের ফাঁদ পাতে। আমাকে ঢাকায় বাড়ি ভাড়া নেয়াসহ নায়নার নামে ফ্ল্যাট, বিশ ভরি স্বর্ণের গহনা ও বেতনের পুরো টাকা প্রদানের মতো চাহিদা দেয়। আমি রাজি না হওয়ায় বিদেশে থাকাকালীন সময়ে বাড়ির সকল আসবাবপত্র নিয়ে চলে যায় এবং তালাকের কাগজপত্র পাঠায়। এমন অবস্থার পরেও আমি সংসার করার অভিপ্রায় আদালতের দারস্থ হয়েছি।

নিজ স্ত্রীকে ফেরতসহ তার বোন নীলা ও দুলাভাই আরেফিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর। এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও টিকটকার নওশিন হৃদ নায়না ও তার বোন নীলা ফোন রিসিভ করেননি।

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন