চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
আজ ২৪ আগস্ট সোমবার সকাল ৬টার দিকে উপজেলার মাহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই আশীষ সরকার।
পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ইমি/


