তৃণমূল পর্যায়ে সরকারী দফতরের বিভাগীয় সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ‘ওয়ানস্টপ সার্ভিস ‘ কর্মসূচি পালন করেছেন।
২৪ আগষ্ট সোমবার দিনব্যাপী উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী ফাজিল মাদরাসা মাঠে আয়োজিত কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেলালউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সভাপতি হিরন মাস্টার প্রমূখ।
এ সময় আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের অধীনস্থ বিভিন্ন সরকারী দফতরের মাঝে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা সেবা, ইউনিয়ন পরিষদ সেবা গ্রহণ করেন প্রায় হাজারের অধিক সেবাগ্রহীতা স্থানীয় বাসিন্দা।
এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা রূপগঞ্জে আপাতত দাউদপুর ইউনিয়ন এলাকায় ওয়ানস্টপ সার্ভিস শুরু করেছি। যেহেতু ব্যাপক সারা পেয়েছি। আমরা প্রতিটা ইউনিয়ন ও পৌরসভায় জনগণের কাছে সেবা পৌঁছে দিতে চেষ্টা করছি।
পড়ুন : সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ২


