ঢাকার দোহার উপজেলায় ইজিবাইক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মীর হোসেন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার দোহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর হোসেন উপজেলার দোহার ঘাটা এলাকার আব্দুল ওহাবের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে ইজিবাইক চালক মীর হোসেন সড়কে বের হলে সকাল আনুমানিক ১০ টার দিকে দোহার বাজার সংলগ্ন এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা নচিমনের সাথে সংঘর্ষ হয়। পরে মাথায় ও পিঠে প্রচন্ড আঘাত পান। পরে পথচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ২


