বিজ্ঞাপন

সেমির বাধা ভেঙে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

‘এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ে চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে, আমরা এই বাধাটা এবার ভাঙতে চাই। শেষবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে পড়েছিলাম। তাই সেমিফাইনালটা পার করতে পারছি না। আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনাল খেললে তখন শিরোপা জয়ের বিষয় থাকে।’

কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে অংশ নেওয়ার আগে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। সেখানে বারবার ভারত প্রসঙ্গই উঠে আসে। কেননা ভারত দাপুটে খেলে বাংলাদেকে ধরিয়ে দেয় বিদায়ের টিকিট।

গত এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে উড়ে যায় বাংলাদেশ। ২০২৩ এশিয়ান গেমসেও বাংলাদেশ শিবিরের একই পরিণতি। তিক্ত অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি আবার না হয়, সেটাই চাওয়া ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের। এজন্য গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে চান অধিনায়ক,

‘গ্রুপ পর্বের খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন গ্রুপে ভালো খেলবেন, যদি গ্রুপ পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, সে ক্ষেত্রে ভারতের মুখোমুখি হতে হবে না সেমি-ফাইনালে। ভারতের বিপক্ষে অনেক বেশি কঠিন পরিস্থিতি হয়ে যায় সেমিফাইনালগুলোতে। ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি পাকিস্তানকে পাই গ্রুপ থেকে, আমাদের জন্য বেটার হবে ফাইনালে খেলা।’

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। সিলেট ও ঢাকায় দুই দফা প্রস্তুতি ক্যাম্পের পর সম্প্রতি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা। এই প্রস্তুতিকেই সামনের দুই টুর্নামেন্টের জন্য যথেষ্ট ভাবছেন অধিনায়ক।

‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। কারণ আমরা অনেকগুলো প্রস্তুতি ম্যাচ এবার খেলেছি। সংযুক্ত আরব আমিরাতে যেহেতু সবগুলো ম্যাচ, আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি এই জায়গায় (মিরপুরে)। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’

নিগারের বিশ্বাস, এশিয়া কাপে ভালো করতে পারলে এশিয়ান গেমসেও সেটির ইতিবাচক প্রভাব পড়বে, ‘প্রথমে এশিয়া কাপ। এশিয়া কাপে যদি আমরা ভালো খেলতে পারি, এশিয়ান গেমসে সেটার প্রতিফলন অবশ্যই পড়বে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে দুটো টুর্নামেন্টেই আমাদের ভালো করার সম্ভাবনা থাকবে।’

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন