আমাদের সমাজকে আরো সুন্দর ও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের সকলকে নিরোলস ভাবে কাজ করতে হবে। আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের সমাজের সৌন্দর্য আমরা বাড়িয়ে তুলতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত একটি সমাজ গড়াই আমাদের লক্ষ। ঢাকা-৯ আসনের এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুদের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন রেলপথ ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবিবার রাতে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ঢাকা-৯ আসনের এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলার আয়োজন অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন, এই যে বন্ধুদের মিলন মেলা এটি আমাদের শক্তিতে পরিণত হোক। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
রেলপথ ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ৮৮ ব্যাচের সদস্য।
অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের এসএসসি ৮৮ ব্যাচের কদম আলী, তারা, রোকন, আকবর, ইসমাইল আনসার, হারুন, মোস্তফা, রিপন, হাদী, কবির, রহমতউল্লাহ, পারভেজ, বিপ্লব, আক্তার, ডাঃ শাহীন, মনি, লিয়াকত, মিন্টু, নাইম ও খোকাসহ প্রায় প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আক্তার হোসেন মল্লিক।
পড়ুন : শ্রীপুরের জৈনাবাজারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


