বিজ্ঞাপন

শ্রীপুরের জৈনাবাজারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে কারখানা মালিক পক্ষের আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। কিন্তু কারখানার কর্তৃপক্ষ কয়েকবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করে নাই। এছাড়াও কারখানার কয়েকটি বিভাগেও ২/৩ মাসের বেতন বকেয়া রয়েছে। রোববার সকালে কারখানায় কাজে যোগ দিয়ে বেতনের দাবি জানায় শ্রমিকরা। সারাদিনই বেতনের পরিশোধের আশ্বাস দেয়া হয়। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থেকে বেতনের না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এসময় দু’পাশে যানজটের তৈরী হয়। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের সাথে আলোচনায় বেতন পরিশোধের আশ্বাস দিলে ৩০ মিনিট পর অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন