ফটিকছড়ির বিবিরহাট বাজারে বিভিন্ন ওষুধের ফার্মেসিতে বিশেষ অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের স্যাম্পল বিক্রি এবং অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় চারটি ফার্মেসির মালিকের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিক আইন-২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক চারটি মামলা করা হয়। পরে মামলাগুলোতে তাদের মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে রাকিব ফার্মেসিকে ১০ হাজার টাকা, করিম ক্লিনিক ফার্মেসিকে ২০ হাজার টাকা, করিম ড্রাগ হাউসকে ৫০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রি না করার বিষয়ে সতর্ক করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পড়ুন : স্বর্ণের দাম বেড়ে ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
সা/


