সিরাজগঞ্জের সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। সোমবার বিকালে সলঙ্গা থানার রামারচর গ্রামের রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে থেকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হলো, রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছাঃ রোকেয়া বেগম (৫০) ও একই জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সোমবার বিকালে সলঙ্গা থানার রামারচর গ্রামের ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত হতে কতিপয় মাদক ব্যবসায়ীর নিকট হতে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : স্বর্ণের দাম বেড়ে ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
সা/


