বিজ্ঞাপন

রোহিঙ্গা গণহত্যার বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে উখিয়ায় মিছিল-সমাবেশ

কক্সবাজারের উখিয়ায় ২০১৭ সালে মিয়ানমারে সংঘটিত রোহিঙ্গা গণহত্যার বিচার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা অংশ নেন।

সমাবেশে বক্তারা ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির বিচার দাবি করেন। একই সঙ্গে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন টেকসই হবে না। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য ও রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দ উল্লাহ বলেন, “২০১৭ সালের গণহত্যার ৯ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো ন্যায়বিচার পাইনি। আমরা আমাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যেতে চাই। নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না করে কোনো প্রত্যাবাসন আমরা চাই না।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান—রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিন এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করুন।”

এদিকে সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, সমাবেশকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পড়ুন : মিরপুরে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসাকর্মী নিহত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন