বিজ্ঞাপন

পাঁচদোনায় সওজের সার্ভেয়ার ও প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নারায়ণগঞ্জ ও নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের ডাঙা- পাঁচদোনা মহাসড়কের পাইকারদী বাজারে অবৈধভাবে প্রতিপক্ষ থেকে ঘুষ নিয়ে প্রহসনের উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি নরসিংদী জেলা সওজ প্রকৌশলী মোঃ রেজা ই রাব্বি ও সার্ভেয়ার মাসুদ পারভেজের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ তুলেন এলকাবাসি।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, সড়ক ও জনপদের নরসিংদী জেলা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রেজা-ই রাব্বি ও তার সহযোগী সার্ভেয়ার মাসুদের ঘুষ বাণিজ্যে যুক্ত না থাকায় স্থানীয় নিরীহ জমি মালিক ও সড়কের পাশে অস্থায়ী দোকানঘর উচ্ছেদ করে মালামাল লুট করে নেয়।
তবে একই সড়কের বেশ কয়েকটি স্থাপনা অবৈধভাবে সড়কের জমিতে থাকলেও নিয়মিত মাসোহারা নেয়ায় বহাল রাখে। অবৈধ দখলদার মনির হোসেনের ৩ তলা ভবন, বাদল হাজীর ৩ ভবনসহ অসংখ্য ভবন মালিকের কাছ থেকে বহুতল ভবন প্রতি ৫০ হাজার, এবং দোকানঘর থেকে ৫ থেকে ২০ হাজার মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। এরআগে গত ১২ আগষ্ট নরসিংদীর মাধবদীতে আমদিয়া ইউনিয়ন পাইকারদী বাজারে সরকারি সম্পত্তি দখলদার উচ্ছেদের নামে নিরীহ জমি মালিকদের স্থাপনা দোকানঘর ভেঙ্গে দেয়৷

স্থানীয় বাসিন্দারা জানান, অন্যায়ভাবে সওজের কতিপয় কর্মকর্তা ও সার্ভেয়ার মিলে পাইকারদী বাজারে সরকারি জায়গায় থাকা ২/ ৩ তলা একাধিক ভবন থাকলেও শুধুমাত্র প্রতিপক্ষ কাউসার ও তার শশুর কবির মিয়ার সাথে যোগসাজস করে বেকু দিয়ে ৪ টি টিনসেড দোকানঘর ভেঙে ফেলে। শুধু তাই নয়, লিখিত নোটিশ ও মৌখিক সতর্ক না করেই এমনকি ব্যক্তি মালিকানাধীন জমি মালিক ও দোকানদারকে উচ্ছেদ করে দেয় সওজ। এতে ৪টা দোকানের মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার লুটে নেয় দুবৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, একই বাজারে উচ্ছেদ সংশ্লিষ্ট দোকানের ডানে বামে ৩ তলা ৪ তলা ভবন রয়েছে। যা পুরোটাই সরকারি জায়গায়। কিন্তু সেইসব ভবন না ভেঙে একজনের টিনসেড ৪টা দোকান ভাঙে দেওয়া সম্পুর্ন উদ্দেশ্য মুলক।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সওজ সার্ভেয়ার মাসুদ জানান আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নেই। কারো সাথে লিঁয়াজো করিনি।

এসব জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পড়ুন : রোহিঙ্গা সংকটের দশ বছরেও অনুকূল নয় প্রত্যাবাসনের পরিবেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন