বিজ্ঞাপন

সুনামগঞ্জে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টিভির অফিস কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও গ্লোবাল টিভির সিলেট বিভাগীয় ব্যুরোপ্রধান মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও গাজী টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমদ রমজান, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি বাংলাদেশ টুডের প্রতিনিধি আব্দুল কাইয়ুম মিলন, মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি ফোয়াদ মণি তালুকদার, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাবাজ উদ্দিন মান্না, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মো. শফিকুল বারী, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার নাসিম আহমদ ও হাওর টিভির স্টাফ নাঈম আহমদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা দৈনিক জনতা পত্রিকার দীর্ঘ পথচলা, দেশের সংবাদমাধ্যমে এর ভূমিকা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।

‎পরে উপস্থিত সাংবাদিকরা দৈনিক জনতা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীনকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

‎কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : অসহায় জমি বিক্রেতার টাকা আত্মসাত করলেন দলিল লেখক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন