বিজ্ঞাপন

দীর্ঘদিনের সহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান খান

দীর্ঘদিনের সহকর্মী ও নিজের বডি ডাবল পারভেজ কাজি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।

বিজ্ঞাপন

শুধু খোঁজখবর নেওয়া নয়, পারভেজের চিকিৎসার যাবতীয় খরচও নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা- এমনটাই জানিয়েছেন পারভেজের ম্যানেজার।

সম্প্রতি একটি অ্যাকশন সিনেমার শুটিং চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন পারভেজ।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে সালমান খানের বডি ডাবল হিসেবে কাজ করছেন তিনি।
পারভেজের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন সালমান। এমনকি হাসপাতালে গিয়ে অসুস্থ সহকর্মীর সঙ্গে দেখাও করেছেন তিনি।

পারভেজ যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয়টিও ব্যক্তিগতভাবে নিশ্চিত করছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।
পারভেজের ম্যানেজারের ভাষ্য, ‘বডি ডাবল হলে কী হবে, সালমান বরাবর পারভেজকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখেন। তাই হৃদযন্ত্রে অস্ত্রোপচারের কথা শুনেই চিকিৎসার যাবতীয় খরচ তিনিই জুগিয়েছেন।’

শুধু চিকিৎসার খরচ বহন করেই থেমে থাকেননি সালমান। ম্যানেজার জানান, ঘটনার দিন থেকেই পারভেজের পরিবারের পাশে রয়েছেন অভিনেতা। চিকিৎসা নিয়ে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও করেছেন তিনি।

পারভেজ হাসপাতালে ভর্তি হওয়ায় সিনেমাটির শুটিংয়েও কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। সালমানের বডি ডাবল হিসেবে যেসব ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে পারভেজের অংশ নেওয়ার কথা ছিল, সেগুলো নিয়ে তৈরি হয়েছে নতুন পরিস্থিতি।

তবে শুটিং যাতে থমকে না যায়, সেজন্য এবার বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। একদিকে অসুস্থ সহকর্মীর চিকিৎসার দায়িত্ব, অন্যদিকে সিনেমার কাজ- দুই দিকই সামলে এগিয়ে যাচ্ছেন বলিউডের এই তারকা।

এদিকে সালমান খান বর্তমানে দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে একটি নতুন অ্যাকশন সিনেমায় কাজ করছেন। তেলেগু প্রযোজক দিল রাজুর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর নাম ‘মনস্টার’।

সিনেমাটি পরিচালনা করছেন তামিল নির্মাতা কার্তিক সুব্বারাজ। বড় বাজেটের এই অ্যাকশন সিনেমাকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

পড়ুন : ক্যানসারের কাছে হেরে গেলেন নাইজেরীয় অভিনেতা তাইও হাসান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন