বিজ্ঞাপন

মহানবী (সা.)-এর আদর্শেই শান্তি ও মানবতার পথ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের ইসলামপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পেচারচর ডাক্তারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ডাক্তারবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবঃ) ড. শহীদ মোতাহার হোসেন।

কাউনেচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক আবু হাসেম (তুতা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইসলামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হেলাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, ডাক্তারবাড়ি জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা মো. মফিজুর রহমান, শ্রীবরদীর গরজড়রিপা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল কাদের, শেরপুরের মাওলানা হাবিবুর রহমান হেরুয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা উবায়দুর রহমান ইসলামপুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব আমিনুল ইসলাম, গোয়ালগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, ১১ নম্বর চরপুটিমারী বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি তোফায়েল আহমেদ, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, অনুপম চরিত্র, মানবিক মূল্যবোধ, ন্যায় ও সাম্যের আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অনন্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার অন্যতম পথনির্দেশনা। তাঁর আদর্শ ধারণ ও অনুসরণের মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মানুষের সার্বিক কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানুষের মাঝে তুলে ধরা এবং তাঁর শিক্ষা অনুসরণে সবাইকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

পড়ুন : ক্রিটের দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন