বিজ্ঞাপন

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি করে তাদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহের কথা জানান তারা।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।

জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া ও জেনকি‘র প্রতিনিধি মি. বান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, মো. ফজলে তাহের বকুল ও এ্যাড. মো. মেহেদী প্রমুখ।

এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: বাজার থেকে বম্বে সুইটসের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন