বিজ্ঞাপন

জিয়ানগরে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মায়েদের বিশেষ সম্মাননা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কবির হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাইক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি জিয়ানগর উপজেলায় ফলাফলের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। এ বছর বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ৫১ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীÑজান্নাতুল মাওয়া, নাদিয়া আক্তার মৌরি ও সারা জাকিরকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও কৃতি সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেনÑইসরাত জাহান, সারা মাহজাবিন, জান্নাত, অরিত্রি হালদার ও অন্বেষা সাহা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে রফিকুল ইসলাম, বাবুল হোসেন,সাইফুল ইসলাম মিন্টু,-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন: বাজার থেকে বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন