মোংলায় সরকারী হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষসহ কেউকে কিছু না জানিয়েই তিনি বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন।
এ সময় তিনি হাসপাতালের রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, হঠাৎ করে এসেই দেখেছি সকলেই সবার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। কোন রোগীর যেন কোন অভিযোগ না থাকে, সবাই যেন যথাযথ সেবা পান, হাসপাতালের সকলকে সেই নির্দেশনা দেন তিনি। এছাড়া ইমারজেন্সি রুম আরো পরিস্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন তিনি।
প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে সেখানে দ্রুত হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও।
পড়ুন: বাজার থেকে বম্বে সুইটসের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
আর/


