বিজ্ঞাপন

কসবায় পৃথক ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তানজিনা আক্তার (৩৫) নামে এক অসুস্থ নারী ও মো. মোস্তাকিম বিল্লাহ (২৭) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে কসবা থানা পুলিশ।

নিহত তানজিনা আক্তার উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের স্বর্ণপাড়া এলাকার শাহজাহান ভূঁইয়ার মেয়ে। তার স্বামীর বাড়িও একই এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিনার স্বামী সাগত ও সন্তান দুজনই প্রতিবন্ধী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তানজিনা। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি পানিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, তানজিনা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার তার জন্ডিস ধরা পড়ে। এরপর তিনি বাবার বাড়িতে আসেন। এর একদিন পরই পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

অন্যদিকে, নিহত মোস্তাকিম বিল্লাহ উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের চাটিয়াখোলা এলাকার মৃত আবুল কালামের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তার মরদেহ খুঁজে পান। পরিবারের সদস্যরা জানান, মোস্তাকিম দীর্ঘদিন যাবত মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনায় পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পড়ুন:সিরাজগঞ্জে মিলাদুন্নবী (সা.) উদযাপন, জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন