বিজ্ঞাপন

৫৪ বছর বয়সে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী

৫৪ বছর বয়সে বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন তিনি। তবে প্রকাশিত ছবিগুলোতে স্বামীর মুখ দেখা যায়নি। একই সঙ্গে তার স্বামীর পরিচয় বা বিয়ে নিয়ে বিস্তারিত কোনো তথ্যও প্রকাশ করেননি অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে হুমায়রা নিজের অনুভূতির কথা জানান। সেখানে তিনি লিখেছেন, মানুষ অনেক সময় নিজের ভবিষ্যৎ নিয়ে একরকম পরিকল্পনা করলেও সৃষ্টিকর্তার পরিকল্পনা থাকে ভিন্ন।

সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।

হুমায়রার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।

‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হুমায়রা।

বিজ্ঞাপন

পড়ুন : কান্ট্রি সংগীতের কিংবদন্তি গায়িকা ডলি পার্টন মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন