বিজ্ঞাপন

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে আয়োজিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সভায় পুরোনো কমিটিতে বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক’কে সভাপতি হিসেবে, সহ-সভাপতি কানন আচার্য, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু, যুগ্ম সম্পাদক নুরুরছাপা মানিক হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

সভায় বক্তারা বলেন, সভায় গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা সময়ের দাবি।

তারা এসময় আশা প্রকাশ করেন, পুনর্গঠিত নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে।

সভায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করা হয়।

এতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা ভিশন টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সহসভাপতি মো.জহুরুল আলম সহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

পড়ুন:সিরাজগঞ্জে মিলাদুন্নবী (সা.) উদযাপন, জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন