সংঘাতের অবসান ঘটাতে ইরান কবে আলোচনার টেবিলে ফিরবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৬ আগস্ট) আল জাজিরার তানিয়া নূরির সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানকে আলোচনায় ফিরতে তিনি কতটা সময় দিচ্ছেন। জবাবে তিনি বলেন, “আমার কোনো সময়সূচি নেই, একেবারেই নেই। আমি তাড়াহুড়ো করছি না। আমার কোনো সময়সূচিই নেই।”
ট্রাম্প বলেন, “আমরা খুব বড়ভাবে জয়ী হচ্ছি।” তার দাবি, ইরানে ব্যাপক মূল্যস্ফীতি রয়েছে, অর্থনীতি ভেঙে পড়ছে এবং সরকার জনগণের সঙ্গে খুব খারাপ আচরণ করছে। তিনি আরও বলেন, “তারা অনেক, অনেক বিক্ষোভকারীকে হত্যা করছে। আমার কোনো সময়সূচি নেই; যত সময়ই লাগুক।”
অর্থনৈতিক পদক্ষেপ সামরিক হামলার তুলনায় বেশি কার্যকর কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আল জাজিরাকে বলেন, “আমি মনে করি দুটিই কার্যকর।”
এদিকে, এই শুক্রবার (২৮ আগস্ট) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর ছয় মাস পূর্ণ হবে। দীর্ঘ সময় ধরে সামরিক হামলা চালানোর পরও যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সামরিক হামলার পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন।
পড়ুন: দিনাজপুর থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ
আর/


