বিজ্ঞাপন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত

উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় ভয়াবহ দুর্ঘটনা! ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গার তীরের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই পাইলট। নিহতদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন ছিলেন অভিজ্ঞ প্রশিক্ষক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুজরাটের অধিবাসী শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, নিহত প্রশিক্ষক পাইলটের প্রায় তিন হাজার ঘণ্টার বিমান চালনার অভিজ্ঞতা ছিল। খবর পাওয়ার পরই জরুরি পরিষেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে ফেলে ও সুরক্ষার ব্যবস্থা নেয়।

দুর্ঘটনার চিত্রে ঘাস ও ঝোপঝাড়পূর্ণ একটি মাঠে বিমানটির মোচড়ানো ধাতু, ভেঙে টুকরো হয়ে যাওয়া ডানা এবং সাদা প্যানেল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি নিহত পাইলট ও কো-পাইলটের আত্মার শান্তি কামনা করেন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন বলে প্রার্থনা প্রকাশ করেন।

এদিকে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি কানপুর বেসামরিক বিমানবন্দরের স্থানীয় উড্ডয়ন এলাকায় প্রশিক্ষণে নিয়োজিত ছিল। বিমানটি ২০২৩ সালে ওই কেন্দ্রটিতে যুক্ত করা হয়েছিল।

দুর্ঘটনার পর বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোকে (এএআইবি) অবহিত করা হয়েছে। তাদের একটি বিশেষজ্ঞ দল প্রাথমিক তদন্ত ও কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পড়ুন : ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন