বিজ্ঞাপন

পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের জনবল বাড়াতে বর্তমান সরকার নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এসব পদ সৃষ্টি হলে রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড্‌ অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয় করে পূরণ করা হবে।

পড়ুন: নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯, নিখোঁজ দেড় শতাধিক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন